বিমান টিকিটের তারিখ পরিবর্তন, এখন সহজ
ফ্লাইটের তারিখবদলান।দালাল ছাড়াই।
একবার টিকিটের তথ্য দিন। যাচাই করা রিইস্যু এক্সপার্টরা তাদের সেরা দাম জানাবে। আপনি নিরাপদে পেমেন্ট করবেন — নতুন টিকিট হাতে পাওয়ার পরেই এক্সপার্ট টাকা পাবে।
নোটিশ বোর্ড
এক্সপার্টদের জন্য৫–১০ মিনিটেই টাকা হাতে
কীভাবে কাজ করে
- ১
রিকোয়েস্ট দিন
টিকিট ও পাসপোর্টের কপি আপলোড করুন, নতুন তারিখ জানান। দুই মিনিটের কাজ।
- ২
অফার মিলিয়ে দেখুন
যাচাই করা এক্সপার্টরা পুরো হিসাবসহ অফার দেবে: এয়ারলাইনের ফি, ভাড়ার পার্থক্য আর সার্ভিস চার্জ। যেটা ভালো লাগে বেছে নিন।
- ৩
নিরাপদে পেমেন্ট, হাতে টিকিট
আপনি নতুন ই-টিকিট বুঝে পেয়ে নিশ্চিত না করা পর্যন্ত টাকা Reissue.bd-এর কাছে জমা থাকে। এরপরই এক্সপার্ট টাকা পায়।
সবার জন্য সুবিধা
যাত্রীদের জন্য
প্রবাসী হোন বা দেশি যাত্রী — ঘরে বসেই ফেরার তারিখ বদলান, আসল দাম দেখুন, আর যতটুকু খরচ ততটুকুই দিন।
লোকাল ট্রাভেল এজেন্টদের জন্য
রিইস্যু করতে পারেন না বলে কাস্টমার হারাবেন না। কাস্টমারের রিকোয়েস্ট দিন, নিজের লাভ রাখুন, সব হিসাব এক জায়গায় দেখুন।
রিইস্যু এক্সপার্টদের জন্য
৬৪ জেলা থেকে রিকোয়েস্ট পান। অফার দিন, কাজ শেষ করুন, ৫–১০ মিনিটের মধ্যে টাকা বুঝে নিন।
কেন মানুষ Reissue.bd-এ ভরসা করে
শুধু যাচাই করা এক্সপার্ট
প্রতিটি ভেন্ডরের NID, ট্রেড লাইসেন্স ও কাজের রেকর্ড যাচাই করা হয়।
টাকা নিরাপদে জমা
আপনি নতুন টিকিট নিশ্চিত না করা পর্যন্ত আপনার টাকা আমাদের কাছে জমা থাকে।
আপনার কাগজপত্র গোপন থাকে
শুধু যাচাই করা এক্সপার্টরা আপনার টিকিট ও পাসপোর্টের কপি খুলতে পারে, দিনে অল্প কয়েকটি, আর প্রতিবার খোলার রেকর্ড থাকে। আপনার নাম ও ফোন নম্বর কখনো দেখানো হয় না, আর কাজ শেষে ফাইল মুছে ফেলা হয়।
পরিষ্কার দাম
এয়ারলাইনের ফি, ভাড়ার পার্থক্য ও সার্ভিস চার্জ আলাদা করে দেখুন। কোনো লুকানো খরচ নেই।
সাধারণ প্রশ্ন
রিইস্যু কী?
আগে কেনা টিকিটের যাত্রার তারিখ (বা রুট) বদলানোকে রিইস্যু বলে। এর জন্য এয়ারলাইন একটি তারিখ পরিবর্তন ফি নেয়, সাথে ভাড়ার পার্থক্য থাকলে সেটাও দিতে হয়।
এক্সপার্ট কখন আমার টাকা পায়?
আপনি নতুন ই-টিকিট পেয়ে "বুঝে পেয়েছি" চাপার পরেই। টিকিট দেওয়ার পর ২৪ ঘণ্টা আপনি কিছু না করলে এবং কোনো অভিযোগ না দিলে এটি নিজে থেকেই নিশ্চিত হয়ে যায়।
এক্সপার্ট টিকিট বদলাতে না পারলে কী হবে?
আপনি পুরো টাকা ফেরত পাবেন, অথবা চাইলে অন্য এক্সপার্টদের জন্য রিকোয়েস্টটি আবার চালু করতে পারবেন।
আমার পাসপোর্টের কপি কি নিরাপদ?
সঠিক ভাড়া জানাতে যাচাই করা এক্সপার্টরা আপনার টিকিট ও পাসপোর্টের কপি খুলতে পারে — দিনে সীমিত সংখ্যক, আর প্রতিবার খোলার রেকর্ড থাকে। তারা আপনার নাম, ফোন নম্বর বা এজেন্সির নাম কখনো দেখে না। কাজ শেষে ফাইলগুলো মুছে ফেলা হয়।
যাত্রার নতুন তারিখ দরকার?
এখনই রিকোয়েস্ট দিন — সাধারণত কয়েক মিনিটের মধ্যেই প্রথম অফার চলে আসে।
টিকিটের তারিখ বদলাতে চাই