Reissue.bd

খরচ ও ফি

পেমেন্টের আগেই আপনি পুরো খরচ দেখতে পাবেন। খরচের দুটি অংশ: এক্সপার্টের অফার আর Reissue.bd-এর সামান্য প্ল্যাটফর্ম ফি।

যাত্রী ও ট্রাভেল এজেন্টদের জন্য

রিকোয়েস্ট দেওয়া ও অফার পাওয়া একদম ফ্রি। কোনো অফার নিলে অফারের টাকার সাথে ২% প্ল্যাটফর্ম ফি দিতে হয়।

উদাহরণ

রিইস্যু ফেয়ার (এক্সপার্টের অফার)
৳ ১১,৫০০
Reissue.bd প্ল্যাটফর্ম ফি (২%)
৳ ২৩০
আপনি দেবেন
৳ ১১,৭৩০

একটাই ফেয়ার: এয়ারলাইন্সের তারিখ পরিবর্তন ফি, ভাড়ার পার্থক্য ও এক্সপার্টের সার্ভিস চার্জ সবই এর ভেতরে ধরা আছে।

রিইস্যু এক্সপার্ট এবং ভেন্ডরদের জন্য

রেজিস্ট্রেশন ফ্রি

রেজিস্ট্রেশন ও রিইস্যু ফেয়ার দিতে কোনো টাকা লাগে না।

৩% কমিশন

শুধু কাজ সম্পন্ন হলে আপনার ফেয়ার থেকে রাখা হয়।

উত্তোলন ফ্রি

কোনো মাধ্যমে পেমেন্ট উত্তোলনের চার্জ নেই। সর্বনিম্ন ৳ ৫০০।

উদাহরণ

আপনার দেয়া রিইস্যু ফেয়ার
৳ ১১,৫০০
Reissue.bd কমিশন (৩%)
− ৳ ৩৪৫
আপনার ওয়ালেটে যাবে
৳ ১১,১৫৫

টাকা তুলুন:বিকাশনগদবাংলা কিউআরব্যাংক ট্রান্সফার

প্রতিটি পেআউট Reissue.bd টিম দেখে নিজে পাঠায়, পাঠানো হলে আপনি নোটিফিকেশন পাবেন।

লেভেল ও পুরস্কার

যত বেশি কাজ সম্পন্ন করবেন, খরচ তত কমবে। নবীন থেকে স্বর্ণ, স্বর্ণ থেকে হীরক লেভেলে উঠলে লোকাল ট্রাভেল এজেন্সির সার্ভিস ফি ও এক্সপার্টের কমিশন কমে যায়।

লেভেল১২ মাসে সম্পন্নএক্সপার্টের কমিশনএজেন্সির সার্ভিস ফি
নবীনসবাই এখান থেকেই যাত্রা শুরু করেন৩%২%
স্বর্ণ১০টি বা বেশি২.৫%১.৫%
হীরক৫০টি বা বেশি২%১%

বর্ষসেরা পুরস্কার: প্রতি বছর সবচেয়ে বেশি কাজ সম্পন্ন করা লোকাল ট্রাভেল এজেন্সি ও এক্সপার্ট প্রত্যেকে পাবেন একটি বিনামূল্যে ওমরাহ টিকিট।

রিফান্ড

রিইস্যু এক্সপার্ট আপনার রিইস্যু সম্পন্ন করতে না পারলে, অথবা বাড়তি দাম দিতে আপনি রাজি না হলে, প্ল্যাটফর্ম ফি-সহ পুরো টাকা ফেরত পাবেন।