কীভাবে কাজ করে
রিকোয়েস্ট থেকে নতুন টিকিট পর্যন্ত, ধাপে ধাপে। নতুন টিকিট হাতে না পাওয়া পর্যন্ত আপনার টাকা Reissue.bd-এর কাছে নিরাপদ থাকে।
যাত্রী ও ট্রাভেল এজেন্টদের জন্য
রিকোয়েস্ট দেওয়া ও অফার পাওয়া একদম ফ্রি।
- ১
রিকোয়েস্ট দিন
এয়ারলাইন্স বেছে বুকিং (PNR), রুট ও এখনকার যাত্রার তারিখ লিখুন। প্রতিটি যাত্রীর First name, Last name ও পাসপোর্ট নম্বর দিন, টিকিটের কপি ও পাসপোর্টের কপি আপলোড করুন, আর নতুন কোন তারিখ চান তা জানান। সময় লাগে প্রায় দুই মিনিট।
- ২
যাচাই করা এক্সপার্টরা অফার দেবে
কতক্ষণ অফার নেবেন তা আপনি ঠিক করেন (৩০ মিনিট থেকে ২৪ ঘণ্টা)। যাচাই করা রিইস্যু এক্সপার্টরা আপনার PNR ও কাগজ দেখেন, কিন্তু আপনার নাম বা ফোন নম্বর কখনো দেখেন না। প্রতিটি অফারে পুরো হিসাব থাকে: এয়ারলাইন্সের তারিখ পরিবর্তন ফি, ভাড়ার পার্থক্য ও এক্সপার্টের সার্ভিস চার্জ।
- ৩
মিলিয়ে দেখে বেছে নিন
যে অফার আপনার পছন্দ সেটা বেছে নিন। অফারের টাকার সাথে সামান্য প্ল্যাটফর্ম ফি যোগ হয়, আর পেমেন্টের আগেই পুরো মোট দেখতে পাবেন। অফার না নেওয়া পর্যন্ত কোনো টাকা কাটা হয় না।
- ৪
নিরাপদে পেমেন্ট করুন
বাংলা কিউআর দিয়ে (বিকাশ, নগদ বা যেকোনো ব্যাংক অ্যাপ) আপনার ব্যালেন্সে টাকা যোগ করুন, তারপর ব্যালেন্স থেকে পেমেন্ট করুন। নতুন টিকিট হাতে না পাওয়া পর্যন্ত টাকা এক্সপার্টের কাছে নয়, Reissue.bd-এর কাছেই থাকে।
- ৫
নতুন টিকিট বুঝে নিন ও যাচাই করুন
এক্সপার্ট আপনার টিকিট পরিবর্তন করে নতুন ই-টিকিট, নতুন PNR ও ফ্লাইটের তথ্য আপলোড করেন। এয়ারলাইন্সের নিজস্ব ওয়েবসাইটে নতুন PNR দিয়ে তারিখ ও নাম মিলিয়ে নিন।
- ৬
কনফার্ম করুন, না হলে সাহায্য নিন
সব ঠিক থাকলে কনফার্ম করুন, তখন এক্সপার্ট টাকা পান। ২৪ ঘণ্টার মধ্যে সাড়া না দিলে নিজে থেকেই কনফার্ম হয়ে যায়। রিইস্যু এক্সপার্ট আপনার রিইস্যু সম্পন্ন করতে না পারলে, বা ভাড়া বেড়ে যাওয়ায় আপনি বাড়তি টাকা দিতে না চাইলে, প্ল্যাটফর্ম ফি-সহ পুরো টাকা ফেরত পাবেন।
রিইস্যু এক্সপার্টদের জন্য
রেজিস্ট্রেশন ও রিইস্যু ফেয়ার দেয়া একদম ফ্রি। চার্জ কাটা হয় শুধু কাজ সম্পন্ন হলে।
- ১
যুক্ত হোন ও যাচাই করান
রেজিস্ট্রেশন করে আপনার ব্যবসার তথ্য ও কাগজ দিন। Reissue.bd টিম যাচাই করলে আপনি যে এয়ারলাইন্সের কাজ করেন সেগুলোর রিকোয়েস্ট দেখতে পাবেন।
- ২
রিকোয়েস্ট দেখুন
ঠিকঠাক ফেয়ার দিতে রিকোয়েস্ট খুলে PNR ও কাগজ দেখুন। প্রতিদিন সীমিত সংখ্যক রিকোয়েস্ট খোলা যায়, আর প্রতিটি দেখার হিসাব রাখা হয়।
- ৩
রিইস্যু ফেয়ার দিন
এয়ারলাইন্সের ফি, ভাড়ার পার্থক্য ও আপনার সার্ভিস চার্জ লিখুন, সাথে অফারের মেয়াদ ও কখন ডেলিভারি দিতে পারবেন। যাত্রী অফার নিলে সাথে সাথে আপনি জানতে পারেন।
- ৪
রিইস্যু করে ডেলিভারি দিন
এয়ারলাইন্সে টিকিট পরিবর্তন করে নতুন ই-টিকিট, নতুন PNR ও নতুন তারিখ আপলোড করুন। চাইলে ফ্লাইট শিডিউল থেকে ফ্লাইট বেছে নিতে পারেন, তখন তৈরি ভ্রমণসূচির কপি নিজে থেকে তৈরি হয়ে যায়।
- ৫
টাকা পান
যাত্রী কনফার্ম করলে (বা নিজে থেকে কনফার্ম হলে) কমিশন কেটে বাকি টাকা আপনার ওয়ালেটে যায়। বিকাশ, নগদ, বাংলা কিউআর বা ব্যাংক অ্যাকাউন্টে তুলে নিন। টাকা তোলা ফ্রি।
আরও কিছু জানার আছে? সাধারণ প্রশ্ন · খরচ ও ফি · যোগাযোগ